ঈদযাত্রায় বাইকে ‘বেশি কড়াকড়ি’ থাকবে না: ফাওজুল কবির

ঈদযাত্রায় বাইকে ‘বেশি কড়াকড়ি’ থাকবে না: ফাওজুল কবির

উত্তরদক্ষিণ। রবিবার (০৯ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৫০

আসছে ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে সড়ক পরিবহণ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মহাসড়কে মোটরসাইকেল চলাচলে ‘বেশি কড়াকড়ি’ থাকবে না।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রবিবার (০৯ মার্চ) ঢাকায় বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও সহযোগীদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

ঈদযাত্রায় মহাসড়কে যানজট পরিচিত চিত্র। বাড়তি ভাড়ার জন্য হয়রানির পাশাপাশি যানজটের অসহনীয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ পরিস্থিতি বিবেচনায় ঈদযাত্রায় মানুষের ভোগান্তি দূর করতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরে সড়ক পরিবহণ উপদেষ্টা বলেন, মহাসড়কগুলোতে মোটরসাইকেল ও নসিমন করিমন (দেশীয় প্রযুক্তির যানবাহন) নিয়ন্ত্রণ করা হবে।

“তবে বিশেষ পরিস্থিতিতে কেউ চাইলে হেলমেট পরিধান সাপেক্ষে মোটরসাইকেলে ঈদযাত্রা করতে পারবেন।”

উপদেষ্টা বলেন, মোটরসাইকেল ও নসিমন করিমনকে প্রধান সড়কের বাইরে রাখা হবে। মোটরসাইকেলে যেন চালক ও যাত্রী হেলমেট পরেন সেটা নিশ্চিত করা হবে। হেলমেট না পরলে মোবাইল কোর্ট ব্যবস্থা নেবে। যেহেতু অনেকে মোটরসাইকেলে সহজে বাড়ি গমন করতে পারেন, তাই এখানে বেশি কড়াকড়ি করা হবে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading