ট্রেনে ঈদ যাত্রা: কোন অঞ্চলের টিকিট কবে বিক্রি

ট্রেনে ঈদ যাত্রা: কোন অঞ্চলের টিকিট কবে বিক্রি

উত্তরদক্ষিণ। রবিবার (০৯ মার্চ), ২০২৫, আপডেট ২১:৪৫

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সময় যাত্রী সেবা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে নানা ব্যবস্থা গ্রহণ করেছে। এসব ব্যবস্থা অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের সব টিকিট অগ্রিম অনলাইনে বিক্রি করা হবে। এসব ট্রেনের টিকিট রেলওয়ের প্রশাসনিক অঞ্চলের মতো দুই ভাগে বিক্রি করা হবে।

রবিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সবাই যেন ঠিকঠাকভাবে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে পারেন, সেজন্য দুই অঞ্চলের টিকিট দুই সময়ে বিক্রি করা হবে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৪ মার্চ; ২৫ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৫ মার্চ; ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ; ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ; ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

আন্তঃমন্ত্রণালয় এই সভায় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading