ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ১৪:০২

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি।

তিনি বলেন, যাত্রীবাহী একটি সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading