নতুন দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি জারি

নতুন দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি জারি

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ১৪:০৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি।

এতে বলা হয়, আগামী ২০ এপ্রিলের মধ্যে নতুন দল নিবন্ধনের আবেদনের আহ্বান করা হচ্ছে।

এর আগে গতকাল রোববার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছিলেন, সোমবার নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। এরইমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

বর্তমানে ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে ৫৪টি রাজনৈতিক দল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading