গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ মার্চ, ২০২৫, আপডেট ১২:০৫

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে কালিয়াকৈর উপজেলার মৌচাকে গ্লোবাস কারখানার শ্রমিকদের করা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছেন।

শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে তারা মহাসড়ক ছেড়ে দিলেও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের হস্তক্ষেপ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান গাজীপুরে মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

তিনি বলেন, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading