৩ কারণে শাকিব খানকে সম্মান করেন অপু বিশ্বাস

৩ কারণে শাকিব খানকে সম্মান করেন অপু বিশ্বাস

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, আপডেট ১৪:৪০

বর্তমানে ঢালিউড কুইন অপু বিশ্বাস চমকে দিচ্ছেন নতুন নতুন কাজ দিয়ে। বৈচিত্রময় ফটোশুটে নিজেকে ফুটিয়ে তুলছেন নান্দনিক ধারায়। নিয়মিত ব্যায়াম করে ফিটনেসও ধরে রাখছেন তিনি। ঢাকাই সুপারস্টার শাকিব খানের প্রাক্তন ঘরনী আজও তাকে কতটা ভালোবাসেন, সম্মান করেন তা তার সাক্ষাৎকারে জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান শাকিব খানের প্রতি তার সম্মানের জায়গাটা কতটা ওপরে। অপুর ক্যারিয়ারের শুরুতে শাকিব-অপু মানেই সুপার হিট সিনেমা। অসংখ্য সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন।

অপু জানান ৩টি বিষয়ের কারণে শাকিব তার কাছে অতি সম্মানের। প্রথমত তিনি বলেন, সহশিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরুতে শাকিবকে পেয়েছেন অপু। তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। তাকে ছাড়া আজকের অপু বিশ্বাস হওয়াটা সম্ভব ছিল না বলে জানান তিনি।

দ্বিতীয় কারণ হিসেবে অপু জানান, শাকিব তার স্বামী সেই জায়গা থেকে অধিক সম্মান প্রাপ্য তার জন্য। এই সম্মান সারাজীবনই রয়েছে এবং থাকবে বললেন অভিনেত্রী।

সবশেষ কারণ উল্লেখ করে অপু বলেন, শাকিব আমার সন্তানের বাবা। একজন বাবা হিসেবে তার জায়গাটা অনেক ওপরে। বিশেষ এই তিন কারণের জন্যই সে আমার কাছে অনেক সম্মানের জায়গা দখল করে রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। বর্তমানে ছেলে আব্রাম খানকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে ছেলের আবদারগুলো দুজনে পূরণ করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading