দশ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি কারাগারে

দশ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি কারাগারে

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ মার্চ, ২০২৫, আপডেট ১৪:৩০

ঝালকাঠির নলছিটিতে দশ টাকার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জাকির হোসেন খান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাত তিনটায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জাকির হোসেন খান নলছিটি উপজেলার নাচনমহল এলাকার হাশেম আলী খানের ছেলে।
 
মামলায় সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ সন্ধ্যায় জাকির হোসেন খান এক মেয়ে শিশুকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে তার নিজের অটো রিকশার গ্যারেজে নিয়ে যায়। এ সময় শিশুটির বড় বোন তা দেখে মাকে খবর দেয়। মা ছুটে এলে জাকির পালিয়ে যান। এরপর শিশুর প্যান্ট খোলা দেখে সন্দেহ হলে মা পুলিশের শরণাপন্ন হন।
 
নলছিটি থানা ভারপ্রাপ্ত (ওসি) আব্দুস ছালাম জানান, জাকির হোসেন খানের বিরুদ্ধে শিশুর মা বাদী হয়ে নারী নির্যাতন দমন আইনে মঙ্গলবার (১১ মার্চ) রাত ১টার দিকে একটি এজাহার দায়ের করেছেন। এরপরই অভিযান চালিয়ে জাকিরকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
অপরদিকে ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও ২২ ধারা সম্পন্ন হয়েছে জানিয়ে ওসি আব্দুস ছালাম বলেন, ‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading