ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১২:৫০

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন। রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ এবং অটোরিকশাচালক মদনদিয়া গ্রামের শাজাহান শেখ।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘‘ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক নয়ন শেখ ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেলের অপর আরোহী তার মা। এছাড়া, অটোরিকশাচালক শাজাহান শেখকে আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading