রাজধানীতে ৪ চাঁদাবাজকে বেঁধে রেখে পুলিশে সোপর্দ

রাজধানীতে ৪ চাঁদাবাজকে বেঁধে রেখে পুলিশে সোপর্দ

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ, ২০২৫, আপডেট ০৯:২০

রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজির সময় চার ব্যক্তিকে আটক করে বেঁধে রেখে পুলিশে দিলো স্থানীয় জনগণ।  রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর  বাজারে রূপায়ন এঞ্জেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানায়, চার চাঁদাবাজকে আটকের পর বেঁধে রাখা হয়। পরে মারধর করে পুলিশে খবর দেন তারা। এরপর পল্টন থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, চার চাঁদাবাজকে আটক করেছিল জনতা৷ পরে পুলিশকে খবর দেন তারা। তাদের থানায় আনা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানা ডিউটি অফিসার জাহিদুল আলম। তিনি বলেন, চার চাঁদাবাজকে আটক করেছিল জনতা৷ পরে পুলিশকে খবর দেন তারা। এইমাত্র তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নাম ঠিকানা এখনো এন্ট্রি করা হয়নি।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading