রমজান মাসে রাস্তাঘাট অবরোধ না করার আহ্বান ডিএমপির

রমজান মাসে রাস্তাঘাট অবরোধ না করার আহ্বান ডিএমপির

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ, ২০২৫, আপডেট ০৯:২০

পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীতে রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ তৈরি না করার জন্য ঢাকাবাসীসহ সকলকে আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান চলমান। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। এই উৎসবের প্রস্তুতির পাশাপাশি রমজান মাসের এসময় দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পায়। পরিবর্তিত অফিস সময়ে কাজ সম্পাদন করে ধর্মপ্রাণ মুসলমানরা পরিবারের সাথে ইফতার করতে নিজ নিজ বাসায় ছুটে যান। স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়কসমূহে যানবাহনের আধিক্য বেশি থাকে। অল্প সময়ে অধিক সংখ্যক যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকেও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এর বাইরে ইদানীং কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তাঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে।

এমতাবস্থায়, নগরবাসীর সুবিধার্থে পবিত্র মাহে রমজানের বাকি সময়গুলোতে রাস্তাঘাট অবরোধ করে অহেতুক জনভোগান্তি তৈরি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading