জবাব দিলো হামাস, রকেট হামলায় কাঁপল ইসরাইল

জবাব দিলো হামাস, রকেট হামলায় কাঁপল ইসরাইল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২০ মার্চ), ২০২৫, আপডেট ২২:১৫

গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। এতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এবার ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে প্যালেস্টাইনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের’ পর মধ্য ইসরাইলে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে (স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে) গুশ দান এবং হাশফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর, দক্ষিণ গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে আসা তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে।

এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, তারা ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে’।

ইসরাইলের দাবি, তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে।

ইসরাইলি পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, মধ্য ইসরাইলে হামাসের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার এ ঘটনায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading