দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২০ মার্চ), ২০২৫, আপডেট ২২:২০

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সালাউদ্দিন রিপন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তদন্ত সাপেক্ষে আদেশ পুর্নবিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে দশটায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা সেতুর টোলপ্লাজার সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েক সহস্রাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন বিএলপি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক বশির উদ্দিন হাওলাদার, দুমকি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ সেলিম সিকদার, ছাত্রদল কর্মী খাদিজা আক্তার আশাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, যুবদল নেতা রিপন শরীফ শতভাগ জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। তিনি বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ আমলে দলের জন্য কাজ করতে গিয়ে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় দেড় ডজনের অধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। বিএনপির দুর্দিনে তার ত্যাগ ভোলার মত নয়। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো অধিক তদন্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading