ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি

ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ মার্চ, ২০২৫, আপডেট ২০:৪০

বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে চার দিন পার হলেও এখনো দিল্লির কাছ থেকে কোনো উত্তর পায়নি ঢাকা।

রবিবার (২৩ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনো উত্তর আসেনি। আমরা তো মাত্র জানালাম।’

আশা প্রকাশ করছেন কি না- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে আর কিছু নাই।’

আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক চান ড. ইউনূস। ইন্ডিয়ান গণমাধ্যমগুলো বৈঠক হওয়া নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে। তবে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে যে তথ্য দিয়েছেন, সেটি ভিন্ন বার্তা দিচ্ছে। জয়শঙ্কর বলেছেন, ইউনূসের সঙ্গে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading