৪১৮ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে সরকার

৪১৮ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে সরকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৭ মার্চ), ২০২৫, আপডেট ১৪:০৫

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া ও সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪১৮ কোটি ৩৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এতে মোট ৪১৮ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ২০০ টাকা।
 
কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার ‘প্রডিনটর্গ’ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব দেয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
 
এই সারের মোট ক্রয় মূল্য ধরা হয়েছে ১১২ কোটি ১৩ লাখ ১৪ হাজার ২০০ টাকা। প্রতি টন এমওপি সারের দাম ধরা হয়েছে ৩০৬ দশমিক ৩৭ মার্কিন ডলার।
 
এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা আদেন ও বিএডিসি’র মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির আর একটি প্রস্তাব দেয়া হয়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
 
এই ডিএপি সারের ক্রয় মূল্য ধরা হয়েছে ৩০৬ কোটি ২২ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৬২৭ দশমিক ৫০ মার্কিন ডলার।
 
সভায় সার ছাড়াও এলএনজি ও চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading