দ্রুততম ফিফটিতে ফাতিমা সানার বিশ্ব রেকর্ড
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৫ মে) ২০২৬, আপডেট ২৩:৩০
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ডটা কার, তা তো জানেনই! ২০০৭ সালে ইন্ডিয়ারযুবরাজ সিংয়ের ১২ বলে ফিফট করার রেকর্ডটি ২০২৩ সালে দখলে নেন নেপালের দিপেন্দ্র সিং আইরে। আইরে ফিফটি করেন মাত্র ৯ বলে।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ডটি কত বলে? আজকের আগে এটি ছিল নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের দখলে। ২০১৫ সালে ইন্ডিয়ার বিপক্ষে ১৮ বলে অর্ধশত রান করেছিলেন তিনি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ও ২০২৪ সালে ভারতের রিচা ঘোষ এতে ভাগ বসান। আজ রেকর্ডটি এককভাবে দখলে নিয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা।
২৪ বছর বয়সি ফাতিমা শুক্রবার পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টিমাত্র ১৫ বলেই ৫০ রান পূর্ণ করেন। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড আগে ছিল সাবেক অধিনায়ক নিদা দরের। তিনি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বলে অর্ধশতক করেছিলেন।
ইউডি/এবি

