ঈদের ছুটিতে দুদিনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ সিমধারী

ঈদের ছুটিতে দুদিনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ সিমধারী

উত্তরদক্ষিণ। রবিবার (৩০ মার্চ), ২০২৫, আপডেট ২৩:২৫

পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে গত দুই দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। এর মধ্যে শুক্রবার (২৮ মার্চ) ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ। আর শনিবার (২৯ মার্চ) ঢাকা ছাড়েন ২১ লাখ ৯৫ হাজার মানুষ।

রবিবার (৩০ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য সংবলিত একটি বিবরণী তুলে ধরেন।

বিবরণীর তথ্যানুযায়ী- ২৮ মার্চ রাত ১২টার পর থেকে ২৪ ঘণ্টায় ঢাকা থেকে বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭টি মোবাইল সিম ব্যবহারকারী। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২টি সিম ব্যবহারকারী।

ঢাকা ছেড়ে যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ৮ লাখ ১৬ হাজার গ্রামীণফোনের সিম ব্যবহারকারী। এছাড়া রবির ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬টি, বাংলালিংকের ৫ লাখ ৩৮ হাজার ২৯৬টি, টেলিটকের ৯৭ হাজার ৬৩টি সিম ব্যবহারকারী এদিন ঢাকা ছেড়েছেন।

অন্যদিকে ঢাকায় প্রবেশ করাদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী দুই লাখ ১০ হাজার ৭৩৫ জন, রবির ১ লাখ ২০ হাজার ৬৪৯, বাংলালিংকের দুই লাখ ১২ হাজার ৬০৪, টেলিটকের ৬৮ হাজার ৩৪৪টি।

প্রেস সচিবের দেওয়া তথ্যমতে, গতকাল শনিবার ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৮৮ হাজার ৪ জন।

শনিবার ঢাকা ছেড়ে যাওয়াদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী ৯ লাখ ১৮ হাজার ৯২১ জন, রবির ৫ লাখ ৬ হাজার ৪৮৯, বাংলালিংকের ৬ লাখ ৭৮ হাজার ২২০, টেলিটকের ৯১ হাজার ৪৫৪ জন।

ঢাকায় ফেরাদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী ১ লাখ ৯৩ হাজার ২৮৪ জন, রবির ১ লাখ ১৮ হাজার ৪৭৫, বাংলালিংকের দুই লাখ ১০ হাজার ৩৮৭ এবং টেলিটকের ৬৫ হাজার ৮৮৫ জন।

মোবাইল অপারেটর কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ হিসাবে সিম ব্যবহারকারী (সাবস্ক্রাইবার)। অনেকে একাধিক সিমও ব্যবহার করতে পারেন। তাছাড়া সিম ব্যবহার করেন না, এমনও অনেকে ঈদের ছুটিতে যাচ্ছেন।

হবে সোমবার (৩১ মার্চ)। আর ৩০টি পূর্ণ হলে ঈদ হবে মঙ্গলবার (১ এপ্রিল)। অর্থাৎ, ঈদের মাত্র এক অথবা দুদিন বাকি। যদি সোমবার ঈদ হয়, তাহলে আজই হবে শেষ ঈদযাত্রা। আর মঙ্গলবার ঈদ হলে আরও একদিন ঈদযাত্রার সুযোগ পাবেন মানুষ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading