চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ১০

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ১০

উত্তরদক্ষিণ। বুধবার । ০২ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। তাদেরকে নিয়ে মৃতের সংখ্যা ১০ জন হলো। বুধবার (০২ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার চট্টগাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ৭ জন। পরে আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেলে দুই জন ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা গণমাধ্যমকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহত চার জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পর সেখানে ১০-১২ বছরের একটি শিশু ও ৩০-৩৫ বছরের এক পুরুষের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক সুস্মিতা সাহা। আহত আরেকটি শিশু ও এক তরুণীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি ।

এছাড়া পদুয়ায় অবস্থিত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজন পুরুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তিন দিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একই স্থানে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা। সবশেষ ঈদের দিন সকালে জাঙ্গালিয়ায় দুই বাসের সংঘর্ষে মারা যায় পাঁচ জন।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading