মা হারালেন জ্যাকুলিন ফার্নান্দেজ

মা হারালেন জ্যাকুলিন ফার্নান্দেজ

উত্তরদক্ষিণ। রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, আপডেট ১৬:৪০

মা হারিয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। খবরটি নিশ্চিত করেছে ইন্ডিয়ান সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। জানা যায়, গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জ্যাকুলিনের মা কিম ফার্নান্দেজ। মাকে দেখতে অভিনেত্রীর হাসপাতালে পৌঁছানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে জ্যাকলিনকে ভেতরে ছুটে যেতে দেখা যায়।

এ সময় কাজকর্ম থেকে বিরতি নিয়ে মায়ের পাশে থাকারই সিদ্ধান্ত নেন জ্যাকুলিন। এমনকি ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও অংশ নেননি এ অভিনেত্রী।

অভিনেত্রীর মাকে দেখতে হাসপাতালে এসেছিলেন সালমান খান। বলা দরকার, জ্যাকুলেন মা কিম ছিলেন মালয়েশিয়ান এবং কানাডিয়ান বংশোদ্ভূত। অন্যদিকে, তার বাবা এলরয় ফার্নান্দেজ শ্রীলঙ্কার বাসিন্দা।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading