বরবাদ সিনেমা নিয়ে ভুল বোঝাবুঝির অবসান

বরবাদ সিনেমা নিয়ে ভুল বোঝাবুঝির অবসান

উত্তরদক্ষিণ। রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:৩১

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকেই আলোচনার তুঙ্গে রয়েছে শাকিব খান অভিনীত এই সিনেমা। মুক্তির সপ্তম দিনে সিনেমাটির ইন্ডিয়ান ডিওপি শৈলেশ আওয়াস্থি তার ক্রেডিট না দেওয়ার অভিযোগ এনে পরিচালকের পোস্টে মন্তব্য করেন।

শৈলেশ আওয়াস্থির ভাষ্য ছিল, পরিচালক মেহেদী হাসান হৃদয় ক্রেডিট লাইনে তার নাম রাখেননি! এরপর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। তবে বিষয়টিকে এখন ‘স্রেফ ভুল বোঝাবুঝি’ বলে মন্তব্য করেছেন শৈলেশ।

এ নিয়ে শৈলেশ তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শৈলেশ। পরিচালক ও প্রযোজকের সঙ্গে একাধিক ছবি দিয়ে তিনি লেখেন, “পরিচালক হৃদয় আমার ছোট ভাই। একটি ভুল যোগাযোগের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, যা সম্পূর্ণরূপে সমাধান করা হয়েছে। আমরা পরিবারের মতো। তাই পরিবারের মধ্যে মত-বিরোধ থাকতে পারে। কিন্তু পরের মুহূর্তেই আমরা ভাইয়ের মতো বসে খাবার ভাগাভাগি করি। এটাই আমাদের বন্ধন।”
অনুরোধ জানিয়ে শৈলেশ লেখেন, “দুর্ভাগ্যবশত কিছু ব্যক্তি তাদের নিজস্ব সুবিধার জন্য পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমি সকলকে অনুরোধ করছি, দয়া করে, বরবাদ চলচ্চিত্রটিকে ঘিরে অপ্রয়োজনীয় সমস্যা তৈরি করবেন না। আমি গর্বের সাথে বরবাদের সাথে ডিওপি হিসেবে যুক্ত থেকে সম্পূর্ণ নিষ্ঠার সাথে আমার কাজ করছি।”

“একজন ডিওপি-এর ভূমিকা স্বাভাবিকভাবেই সৃজনশীল ইনপুট দিয়ে থাকে যা কাজের অংশ। তাই আসুন যেটি ছড়িয়েছে সেটি গুজব পর্যন্ত রাখা হোক। পরিচালক হিসেবে হৃদয় একটি দুর্দান্ত কাজ করেছেন এবং আমি তার প্রচেষ্টাকে আন্তরিকভাবে সম্মান করি।” লেখেন শৈলেশ। সবশেষে প্রযোজককে ধন্যবাদ দিয়ে শৈলেশ লেখেন, “আমাদের প্রযোজক শারমিন এবং আজিম ভাইকে বিশেষ ধন্যবাদ তারা পুরো চিত্রগ্রহণ প্রক্রিয়া জুড়ে মা এবং বাবার মতো আমাদের সমর্থন করেছেন। তাদের আস্থা এবং যত্ন আমাদের বড় স্বপ্ন দেখতে এবং জীবনের চেয়েও বড় একটি চলচ্চিত্র তৈরি করতে সাহায্য করেছে। অনলাইন মিডিয়ার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে গুজব ছড়াবেন না বা সস্তা প্রচারের জন্য বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আসুন আমরা সবাই ঐক্য, সৃজনশীলতা এবং সিনেমার প্রতি ভালোবাসার চেতনায় একসাথে কাজ করি। বাংলা সিনেমা দীর্ঘজীবী হোক।”

এদিকে, মুক্তির পর থেকে সারাদেশে রেকর্ড পরিমাণ ব্যবসা করছে ‘বরবাদ’। রাজধানীসহ দেশের সব সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে মুক্তির সাত দিন পরও টিকিটের জন্য দর্শকদের চাপ দেখা যাচ্ছে।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading