ট্রাম্পের শুল্কারোপ পেছানোর কোনো সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা

ট্রাম্পের শুল্কারোপ পেছানোর কোনো সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, আপডেট ২১:০০

মার্কিন পণ্য আমদানিতে উচ্চ শুল্ক থাকা দেশগুলোর আমেরিকায় রপ্তানিতে পাল্টা শুল্কারোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। উচ্চ হারে এই নতুন শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকেই। বর্ধিত এই শুল্ক নির্ধারিত তারিখে কার্যকর না করার অনুরোধ জানিয়ে আমেরিকাকে তার আগেই একটি চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। 

ইতোমধ্যে ভিয়েতনাম, কম্বোডিয়াসহ বেশকিছু দেশ পাল্টা শুল্কারোপ কার্যকরের সময়সীমা পেছানোর আবেদন করেছে।

এদিকে রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের জানান, বৈশ্বিকভাবে বা সুর্নিদিষ্ট কোনো দেশের ক্ষেত্রে বর্ধিত শুল্কহার কার্যকরের সময়সীমা পেছানোর সুযোগ নেই।

আজ সকাল ৯টায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এই প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন,  শিল্প উপদেষ্টা মো. আদিলুর রহমান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ও আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

পরে সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, বৈঠকে আমরা জানতে চেয়েছিলাম, ‘বর্ধিত ট্যারিফ বাস্তবায়নের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা আছে কিনা, যা ৯ তারিখ থেকে বৈশ্বিকভাবে কার্যকর হতে চলেছে। কিন্তু, তারা আমাদের জানান, এর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ৯ তারিখে বিশ্বের কিছু দেশের ওপর ট্যারিফ স্থগিত রাখা হবে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু তার কোনো সম্ভাবনা নেই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading