সব শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ

উত্তরদক্ষিণ। সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, আপডেট ১৯:৫০

নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৭ এপ্রিল) এই নির্দেশনা দিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চিঠি পাঠায় মাউশি।

চিঠিতে বলা হয়, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৩ মার্চ চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading