নতুন শুল্ক আরোপে আমেরিকায় মন্দার ঝুঁকি ৪৫ শতাংশ

নতুন শুল্ক আরোপে আমেরিকায় মন্দার ঝুঁকি ৪৫ শতাংশ

উত্তরদক্ষিণ। সোমবার (৭ এপ্রিল), ২০২৫, আপডেট ২২:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপে আমেরিকায় মন্দা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান শ্যাকস।

এতে সতর্ক করে বলা হয়, ট্রাম্পের নতুন শুল্ক আরোপে আমেরিকার আর্থিক অবস্থা খারাপ হচ্ছে এবং বিনিয়োগের ওপর ক্রমাগত চাপ পড়ছে।

সোমবার (৭ এপ্রিল) ‘ইউএস ডেইলি: কাউন্টডাউন টু রিসেশন’ শীর্ষক একটি গবেষণা নোটে, গোল্ডম্যান আগামী ১২ মাসে দেশের অর্থনীতিতে ৪৫ শতাংশ মন্দা বাড়ার আশঙ্কা করেছে। যা আগের সপ্তাহের চেয়ে ৩৫ শতাংশ বেশি বাড়বে।

এতে আরও দেখানো হয়, ২০২৫ সালের মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস ১.০ শতাংশ থেকে কমে ০.৫ শতাংশ হয়েছে।

২ এপ্রিল ট্রাম্প অনেক দেশের আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এছাড়া ১১ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন। এই ঘোষণার পর গোল্ডম্যানের গবেষণায় মন্দার কথা বলা হয়।

গত শনিবার থেকে অনেক দেশের আমদানি পণ্যের ওপর ট্রাম্পের একতরফা ১০ শতাংশ শুল্ক আদায় করা শুরু হয়েছে। আগামী বুধবার থেকে প্রতিটি দেশের ওপর ১১ থেকে ৫০ পর্যন্ত ব্যাপক হারের এই পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।

অনেক দেশ অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতায় ভুগছে দাবি করে ট্রাম্প এই শুল্ক আরোপের পদক্ষেপ নেন বলে জানানো হয়।

এদিকে ৯ এপ্রিল থেকে এই শুল্ক বৃদ্ধি কার্যকর হলে ইইউ ২০ শতাংশ এবং চীন ৩৪ শতাংশ শুল্ক আরোপের সম্মুখীন হবে। বেইজিং এরইমধ্যেই মার্কিন পণ্যের ওপর একই হারে পাল্টা শুল্ক ঘোষণা করেছে। যেখানে অন্য দেশগুলো ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং পাল্টা ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading