সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির ক্যাম্প উদ্বোধন

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির ক্যাম্প উদ্বোধন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৮:০০

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর আরও দুটি বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর ও খড়কপুর সীমান্তে বিওপি দুটিতে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। বিউগলের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপি দুটির উদ্বোধন করেন, বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া প্রমুখ। উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার দুই বিওপিতে দুটি আম গাছ রোপণ করেন।

বিজিবির ৫৯ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি বিওপি দুটির নির্মাণকাজ শুরু হয়। অবকাঠামো নির্মাণ জনবল পদায়নের পর আজ থেকে অপারেশনাল কার্যক্রম শুরু হলো। বিওপি না থাকায় এতদিন বিজিবি টহল পরিচালনা ও চোরাচালান দমন কষ্টসাধ্য ছিল। নতুন করে বিওপি স্থাপনের পর সীমান্ত এলাকায় আরও বেশি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

বিজিবি অধিনায়ক বলেন, ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপিরর দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় বিওপি দুটির পক্ষে চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে বিওপি ক্যাম্প দুটির উদ্বোধন করা হয়েছে। বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি সদস্যরা সব সময় তাদের ওপর অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading