ইলিশের বাড়ি ভোলা, ইলিশের বিভাগ বরিশাল : মৎস্য উপদেষ্টা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৮:০৩
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের বাড়ি ভোলা, ইলিশের বিভাগ বরিশাল। বরিশাল বিভাগে মোট ইলিশের ৬৫.৮৮ ভাগ উৎপাদন হয়ে থাকে। ইলিশের মালিক আপনারা, আপনারা যদি নিশ্চিত করতে পারেন তাহলে জাটকাকে অবশ্যই ইলিশে পরিণত হতে দিতে হবে। আমরা শপথ নিই, জাটকা ধরব না। যেন জাল ফেললে ইলিশ ভরে ওঠে। ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’-এই স্লোগানকে ধারণ করে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে বরিশাল বেলস পার্কে বিভাগের কয়েক হাজার জেলেদের উপস্থিতিতে এই কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। পরে কীর্তনখোলা নদীতে জাটকা সংরক্ষণে সচেতনতা আনতে এক নৌ-র্যালির নেতৃত্ব দেন। এ সময় মৎস্যজীবী ছাড়াও মৎস্য বিভাগ, মৎস্য বিজ্ঞানী, পুলিশ, জেলা ও বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৎস্য উপদেষ্টা বলেন, আমরা একটি মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের জন্য ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছি। এ ব্যাংক বাস্তবায়ন হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে রক্ষা পাবে।
ইউডি/এজেএস

