ট্রাইব্যুনালে মামলা অগ্রগতি জানালেন চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালে মামলা অগ্রগতি জানালেন চিফ প্রসিকিউটর

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৫:১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরমধ্যে ৫৪ জন আসামি গ্রেফতার ও ৮৭ জন আসামি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে এসব তথ্য জানান তিনি।

নিয়মিত সাংবাদিকদের নিয়ে মতবিনিময়ে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে মামলা হয়েছে ২২টি। তদন্ত চলছে ৩৯টি অভিযোগের। অভিযুক্তের সংখ্যা ১৪১ জন। গ্রেফতার করা হয়েছে ৫৪ জনকে। পলাতক রয়েছেন ৮৭ জন।
 
জুলাই গণহত্যায় বিচারের মুখোমুখি হয়েছেন এ পর্যন্ত বেসামরিক ৭০ জন, পুলিশ-৬২ জন এবং সামরিক (সাবেক সেনাকর্মকর্তা)-০৯ জন। এসব মামলার তদন্তে এখন পর্যন্ত একহাজার জনের অধিক ব্যক্তির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। সহিংসতার এক হাজারেরও বেশি ভিডিও ক্লিপ পর্যালোচনা করা হয়েছে।
  
মতবিনিময় সভার শুরুতে তাজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। ২৫ হাজারের মতো ছাত্র-জনতা আহত হয়েছেন। সব ঘটনার জলজ্যান্ত প্রমাণ রয়েছে। ট্রাইব্যুনালে আমরা সেটা প্রমাণ করতে সক্ষম হব।
 
মতবিনিময় সভায় প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আবদুল্লাহ আল নোমান, সাইমুম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading