বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার নীতিতে বিশ্বাসী বিএনপি: আমির খসরু

বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার নীতিতে বিশ্বাসী বিএনপি: আমির খসরু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, আপডেট ২০:০০

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছে বিএনপির প্রতিনিধি দল। পরে সম্মেলনে আসা অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়ার পর গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন তিনি। এ সময় তিনি বলেন, বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে এই নীতিতে বিশ্বাস করে বিএনপি।

অন্তর্বর্তী সরকারের পরে নির্বাচিত সরকারের নীতিমালা বিষয়ে তিনি আরও বলেন, সম্মেলনে আগত সবার মধ্যে আগামী নির্বাচনের পরবর্তী সরকারের নীতিমালা নিয়ে কৌতূহল রয়েছে। বিনিয়োগের স্বার্থে সবার ঐক্য থাকা উচিত। আমরা বিশ্বাস করি বিনিয়োগ ছাড়া দেশ সামনের দিকে আগানো সম্ভব নয়।

বিগত সরকারের আমলে অর্থনৈতিক অবস্থা ধ্বংসের বিষয়ে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, বিগত সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধ্বংস হয়েছে। বিনিয়োগকারীদের যাতে কোনো প্রকার বাধার মুখে পড়তে না হয়, সে জন্য আমূল পরিবর্তন করবে বিএনপি।

বিনিয়োগ সমৃদ্ধ দেশ করতে বিএনপি সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা আসার পর থেকে প্রত্যেক বিনিয়োগকারীকে একজন ক্যাপ্টেনের দায়িত্বে দেয়া হবে, যাতে তাদের কোনো মন্ত্রণালয়ে দৌঁড়াতে না হয়।

এ সময় অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading