পুলিশের লোগো থেকে বাদ পড়ছে নৌকা

পুলিশের লোগো থেকে বাদ পড়ছে নৌকা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, আপডেট ১৩:০০

পোশাকের পর এবার বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশের লোগো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান লোগোতে থাকা পাল তোলা নৌকা বাদ পড়ছে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, শিগগিরই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। নতুন লোগোটি হবে এরকম- পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত, পাটপাতার টবে লেখা পুলিশ।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম/লোগো চূড়ান্ত করা হয়েছে। যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে। এমতাবস্থায় জেলা/ইউনিট ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম/লোগো, ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে।

জানা যায়, পুলিশের লোগো পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে আবারও পরিবর্তন করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading