মিয়ামির সঙ্গে চুক্তি বাড়ছে মেসির

মিয়ামির সঙ্গে চুক্তি বাড়ছে মেসির

উত্তরদক্ষিণ। শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, আপডেট ১৫:৫০

ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি বাড়াতে যাচ্ছেন লিওনেল মেসি। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি জানিয়েছে। মিয়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। অন্তত এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার পর ২০২৩ সালের জুলাইতে ইউরোপ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমান লিও। ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন এই ক্লাবের সঙ্গে চলতি বছরেই চুক্তি শেষ হতে যাচ্ছে মেসির। তবে দেশটির গণমাধ্যম বলছে মায়ামির সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে এলএমটেন।

আমেরিকান গণমাধ্যমটির তথ্যমতে সুয়ারেজ, বুসকেটস ও আলাবার মতো বার্সেলোনার সাবেক সতীর্থরা মেসির সাথে যুক্ত হওয়ায় মায়ামিতে মন বসেছে এই কিংবদন্তির।

এদিকে, ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইনা। মিডফিল্ডে তার যোগ্য উত্তরসূরী খুজছে ইংলিশ ক্লাবটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading