কৃষ্ণাকে রেখেই ভুটান গেলেন আরও ৫ নারী ফুটবলার

কৃষ্ণাকে রেখেই ভুটান গেলেন আরও ৫ নারী ফুটবলার

উত্তরদক্ষিণ। রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, আপডেট ১৫:৩০

ভুটানের নারী লিগ খেলতে এক সপ্তাহ আগেই দেশ ছেড়েছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ারা। রবিবার (১৩ এপ্রিল) কথা ছিল আরও ৬ ফুটবলার সেই লিগে খেলতে যাওয়ার। তবে সিনিয়র ফুটবলার কৃষ্ণা রাণী সরকারকে ছাড়াই সকালে থিম্পুর উদ্দেশে দেশ ছেড়েছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা।

সানজিদাদের সঙ্গেই ভুটান যাওয়ার কথা ছিল কৃষ্ণা রাণীর। তবে ওয়ার্ক পারমিট হাতে না পাওয়ায় অপেক্ষা বাড়লতার। এমনটাই জানিয়েছেন বাফুফের এক সূত্র।

এদিকে ভুটানের নারী লিগে সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা পারো এফসি’র হয়ে খেলবেন। সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন থিম্পু সিটির হয়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাচ্ছেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও রুপনা চাকমা। কৃষ্ণারও এই দলের হয়ে খেলার কথা।

বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের নতুন নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের।

আগামী ২৫ এপ্রিল থেকে এই নারী ফুটবল লিগ শুরু হওয়ার কথা রয়েছে। চার মাস ধরে চলবে এই লিগ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading