নারীদের সংসদীয় আসন ৩০০ করার সুপারিশ

নারীদের সংসদীয় আসন ৩০০ করার সুপারিশ

উত্তরদক্ষিণ। শনিবার (১৯ এপ্রিল), ২০২৫, আপডেট ২১:৪৫

প্রতিটি সংসদীয় এলাকার জন্য একটি সাধারণ আসনের পাশাপাশি নারীদের জন্য একটি সংরক্ষিত আসন রেখে সংসদে মোট ৬০০ আসন করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন।

উভয় ক্ষেত্রে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করার সুপারিশও এসেছে অন্তর্বর্তী সরকার গঠিত এ কমিশনের তরফে।

কমিশন মনে করছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এ সুপারিশ বাস্তবায়ন সম্ভব।

শনিবার (১৯ এপ্রিল) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান শিরীন পারভীন হক তাদের সুপারিশ তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন।

এ প্রতিবেদন হাতে পেয়ে প্রধান উপদেষ্টা এ কমিশনের যেসব সুপারিশ ‘তাৎক্ষণিকভাবে’ বাস্তবায়ন সম্ভব, সেগুলো দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দেন।

কমিশন মোটা দাগে সংবিধান, আইন ও নারীর অধিকার–এ তিন বিষয়ে সুপারিশ করেছে, যেখানে সমতা ও সুরক্ষার ভিত্তি জোরালো করার কথা বলা হয়েছে। নারীর অগ্রগতির জন্য আছে প্রাতিষ্ঠানিক কাঠামো ও জাতীয় সংস্থাগুলোর দক্ষতা বাড়ানোর সুপারিশও।

গত ১৮ নভেম্বর ‘নারীপক্ষ’র প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হককে প্রধান করে এ কমিশন গঠন করে।

এদিন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন তুলে দেওয়ার পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সুপারিশগুলো তুলে ধরার সময় ৬০০ আসনের প্রস্তাব করার ব্যাখ্যা তুলে ধরেন শিরীন পারভীন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading