পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলো ইন্ডিয়া

পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলো ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। বুধবার (২৩ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৪৫

জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার ঘটনার তদন্তে ‘সীমান্তের বাইরের সংযোগ’ প্রকাশ পাওয়ায় ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা – সিসিএস পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর ব্যবস্থা নিয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পাহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পরদিনই পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ইন্ডিয়া।

সার্ক ভিসার আওতায় ইন্ডিয়া অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশটি থেকে চলে যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে। এছাড়া, ইন্ডিয়া পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্চিত ঘোষণা’র পাশাপাশি নিজ দেশের সামরিক উপদেষ্টাদেরও পাকিস্তান থেকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।

এদিকে, ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়ারও খবর পাওয়া গেছে। তবে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, ইন্ডিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) সঙ্গে জরুরি বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা নাগাদ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠক শুরু হয়।

কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির নেতৃত্বে রয়েছেন নরেন্দ্র মোদি। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন এই কমিটিতে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading