মে মাসে ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর

মে মাসে ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর

উত্তরদক্ষিণ। রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, আপডেট ০০:২০

মে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ঈদুল ফিতরের টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে দুবার তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন তারা।

কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত কিছু জরুরি কাজ থাকে। ফলে অবকাশ যাপনের সুযোগ পাওয়া যায় না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি পেলে কোথাও ভ্রমণে যাওয়া যায় বা কোনো পরিকল্পনা করা যায়। তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন বহু মানুষ।

সাধারণ ছুটির মধ্যে ২০২৫ সালের মে মাসে রয়েছে মে দিবস এবং বুদ্ধ পূর্ণিমার ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে, মে দিবস (১ মে) পড়েছে বৃহস্পতিবারে। এর পরের দুদিন শুক্র ও শনিবার। এতে একইসঙ্গে তিন দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। এছাড়া ১১ মে বুদ্ধপূর্ণিমা। এদিন রোববার। তাই এর আগে দুদিন শুক্র ও শনিবার মিলিয়ে ফের তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১০ ও ১২ মে (পূর্বের ও পরের দিন) বৌদ্ধ পর্বের ঐচ্ছিক ছুটি।

ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয়। সেক্ষেত্রে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading