ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত
উত্তরদক্ষিণ। রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:১৫
ইন্ডিয়ার উত্তর চব্বিশ পরগোনা জেলার বাদগা থানার মধুপুর এলাকায় ওবায়দুল নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।
রবিবার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ইন্ডিয়ার অংশে এ ঘটনা ঘটে।
নিহত ওবাইদুল ইসলাম মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।
এঘটনার পরে ওবায়দুলের বাড়িতে স্বজনদের আহাজারি শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, ওবায়দুল ও মিকাইল সহ ৭/৮ জন শনিবার মধরাতে ইন্ডিয়াতে প্রবেশ করে। একপর্যায়ে বিএসএফ তাদের ঘেরাও করে। ওই সময় অন্যরা পালিয়ে এলেও ওবায়দুল ও মিকাইল আটকা পড়েন। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সীমান্তের ইন্ডিয়ান অংশে ওবায়দুলের লাশ পড়ে ছিল।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ইন্দিয়াতে মধুপর বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার ফোন করে তাকে একজন নিহতের কথা জানিয়েছেন। নিহতের মরদেহ ইন্ডিয়ান সীমানার মধ্যে পড়ে ছিল।
ইউডি/এআর

