ইন্ডিয়ার দিকে তাক করা ১৩০ পারমাণবিক অস্ত্র, পাকিস্তানের মন্ত্রীর হুঁশিয়ারি

ইন্ডিয়ার দিকে তাক করা ১৩০ পারমাণবিক অস্ত্র, পাকিস্তানের মন্ত্রীর হুঁশিয়ারি

উত্তরদক্ষিণ। রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:৩০

পহেলগামে সশস্ত্রগোষ্ঠীর ভয়াবহ হামলার পর ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি। অনেকে সামরিক সংঘাতের আশঙ্কাও করছেন। এর মধ্যেই পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসী ইন্ডিয়াতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী বলেন, শুধুমাত্র ইন্ডিয়ার জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি। এছাড়া ঘোরি, শাহিন, গজনবি-এর মতো মিসাইলও প্রস্তুত আছে বলে ইন্ডিয়াকে মনে করিয়ে দিয়েছেন তিনি।

ইন্ডিয়াকে সতর্ক করে পাকিস্তান মুসলিম লীগের এ নেতা বলেন, তারা (ইন্ডিয়া) যদি সিন্ধু নদের পানি বন্ধ করে দেয়ার সাহস করে তাহলে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত।
  
তিনি বলেনর, মিলিটারি সরঞ্জাম, মিসাইল শুধু দেখানোর জন্য আমরা রাখিনি। পরমাণু ক্ষেপণাস্ত্রও প্রস্তুত আছে। কোথায় রাখা আছে সেটা কেউ জানে না। কিন্তু এটুকু বলে রাখছি, এসব ব্যালিস্টিক মিসাইল ইন্ডিয়ার দিকেই তাক করা আছে।’
 
ইন্ডিয়ান বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেয়ার প্রসঙ্গ টেনে হানিফ বলেন, নায়াদিল্লি তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে। তার দাবি, ‘১০ দিন এরকম চললেই ইন্ডিয়ার এয়ার লাইন্সসংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে।’
 
ইন্ডিয়ার নিরাপত্তা ব্যর্থতার কারণেই পহেলগাম হামলার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন হানিফ। ইন্ডিয়া কিছু হলেই অকারণে পাকিস্তানের ওপর দায় চাপায় বলেও মন্তব্য করেন তিনি।
  
পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে এ ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে ইন্ডিয়া। এরমধ্যে ইন্ডিয়া ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত  এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল।
 
ইন্ডিয়ার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। সিমলা চুক্তি স্থগিতসহ পাকিস্তানের আকাশে ইন্ডিয়ার বিমান পরিবহন নিষিদ্ধ করেছে ইসলামাবাদ। একই সঙ্গে সিন্ধু নদের পানি বন্ধ রাখলে ইন্ডিয়াকে যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান।\

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading