চাকরিপ্রত্যাশীদের অবরোধ, শাহবাগে যান চলাচল বন্ধ

চাকরিপ্রত্যাশীদের অবরোধ, শাহবাগে যান চলাচল বন্ধ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, আপডেট ২১:৫০

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ মোড় অবস্থান নেন শতাধিক চাকরিপ্রত্যাশী। এর আগে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন চাকরি প্রার্থীরা। পরে তারা একটি মানবপ্রাচীর তৈরি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চাকরিপ্রত্যাশীরা ‘জুলাইয়ের অঙ্গীকার, পিএসসির সংস্কার’, ‘যদি হয় প্রশ্নফাঁস, পড়ব কেন বারো মাস’সহ নানা স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

গত ২৪ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন কয়েকজন চাকরিপ্রত্যাশী। সংস্কারের দাবিতে সরকারকে দেয়া আলটিমেটামের শেষ দিন ছিল রোববার।

আন্দোলনকারীরা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি, প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ, নিয়োগ জট নিরসন এবং ৪৪তম বিসিএসের ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানান।

তাদের অন্যান্য দাবির মধ্যে আরও রয়েছে খাতা মূল্যায়নে গতি আনা, নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে পিএসসির সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে বৃদ্ধি করা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading