আওয়ামী লীগের মতো অন্যায় করবেন না, তাহলে আপনাদেরও ছুড়ে ফেলে দেবে: ফখরুল

আওয়ামী লীগের মতো অন্যায় করবেন না, তাহলে আপনাদেরও ছুড়ে ফেলে দেবে: ফখরুল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, আপডেট ১৯:৫০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের মতো কেউ যেন অন্যায় না করে। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না; ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে ফেলে দিছে আপনাদেরও ছুড়ে ফেলে দেবে।’

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে এ কথা বলেন ফখরুল।

তিনি বলেন, ‘এ রকম আমার অনেক ছাত্র আছে। যারা চাকরিতে টিকে গেছে। আমার সঙ্গে দেখা করত না। আমরা এমনটা চাই না। এই দেশটা বদলাতে চাই। তুমি যেই দলই কর। তুমি এই দেশেরই মানুষ। এই দেশের নাগরিক। তোমার একটা মত থাকতেই পারে।

তিনি আরও বলেন, ‘কেউ বিএনপি করতে পারে, কেউ আওয়ামী লীগ করতে পারে; কেউ জামায়াতে ইসলামী করতে পারে; আবার কেউ ছেলেদের নতুন দল করতে পারে। তার জন্য কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখা সাক্ষাৎ হবে না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপির দলটা আপনাদের, ধানের শীষ তো আপনাদের; রক্ষা করার দায়িত্বও আপনাদের। আরেকটা কথা বিএনপি নেতাকর্মীদের কাছে। কেউ যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না। ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে ফেলে দিছে, আপনাদেরও ছুড়ে ফেলে দেবে। সুতরাং কেউ যেন অন্যায় না করে।’

নেতাদের অনুরোধ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নিজেরা অত্যন্ত শক্ত হয়ে এ ধরনের অপকর্মগুলোকে বন্ধ করবেন। আমাদের জেলার নেতৃবৃন্দদের বলবেন, না হলে পুলিশের হাতে তুলে দেবেন। এখানে যেন কেউ অন্যায় কাজ করতে না পারে।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading