ইন্ডিয়া থেকে ‘পুশ-ইন’ করাটা সঠিক নয়: খলিলুর রহমান

ইন্ডিয়া থেকে ‘পুশ-ইন’ করাটা সঠিক নয়: খলিলুর রহমান

উত্তরদক্ষিণ। বুধবার (০৭ মে), ২০২৫, আপডেট ২১:৫৫

ইন্ডিয়া থেকে এভাবে পুশ–ইন করাটা সঠিক প্রক্রিয়া নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে ইন্ডিয়া সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

বুধবার (০৭ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইন্ডিয়া থেকে সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’ করে মানুষ পাঠানো প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, এ খবরগুলো আমরাও পাচ্ছি। প্রতিটি ঘটনা আলাদাভাবে নিরক্ষণ করছি। বাংলাদেশ কেবল বাংলাদেশি নাগরিকদের প্রমাণ সাপেক্ষে গ্রহণ করবে। আর এই প্রক্রিয়াটি হতে হবে আনুষ্ঠানিক চ্যানেলে। এভাবে পুশ-ইন করাটা সঠিক নয়।

এই বার্তা দিল্লিকে দেওয়া হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা এটা নিয়ে ইতোমধ্যে ইন্ডিয়া সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

পররাষ্ট্রসচিব পরিবর্তন হচ্ছেন কি-না জানতে চাইলে খলিলুর রহমান বলেন, সে রকম কিছু হলে তো আপনারা জানবেন।

প্রসঙ্গত, আজ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ইন্ডিয়ান নাগরিক ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ রোহিঙ্গাকে পুশ–ইন করার খবর পাওয়া গেছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading