শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক হোসেন

শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক হোসেন

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ মে, ২০২৫, আপডেট ১:২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে এখনো রিট করেননি বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

রবিবার (২৪ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, ‘যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ‘সিটি করপোরেশন আইন’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত করা হয়নি। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা এন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি মাত্র। রিট পিটিশন নয়।’

রোববার বিভিন্ন গণমাধ্যমে ‘শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশরাক হোসেন’ মর্মে সংবাদ প্রকাশিত করেছে। এর পরিপ্রেক্ষিতেই এই বিবৃতি পাঠান ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading