দেশের ২৮ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দেশের ২৮ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ মে, ২০২৫, আপডেট ১:০০

দেশের ২৮ জেলার কিছু কিছু স্থানে আজ সোমবার সন্ধ্যা সাতটার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর সাড়ে ১২টায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ সময় বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা সাতটার মধ্যে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, গোপালগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বরিশাল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ জেলার কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বজ্রপাত বা বৃষ্টি হতে পারে। এ সময় এসব স্থানে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এলাকাগুলোতে বজ্রপাত হতে পারে। তাই বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading