ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ মে, ২০২৫, আপডেট ১৬:৫৫

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

দুদক আবেদনে জানায়, ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ উঠেছে। তাই তার বিদেশগমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তদন্তের স্বার্থে।

জানা যায়, যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে ২১ অক্টোবর গ্রেফতার করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হন যুবদল নেতা হৃদয় মিয়া। পরে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে ৩ নম্বর আসামি করে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন তিনি। এ মামলায় তাকে রিমান্ডেও ভোগ কর হয়েছে।

এদিকে ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন ব্যারিস্টার সুমনসহ ৯৭ জন আসামির নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলার অভিযোগে করা হয়েছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। বিকেল সাড়ে ৪টার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা করলে নানা শ্রেণিপেশার মানুষ আহত হন।

পরে ব্যারিস্টার সুমন রাজধানী ঢাকায় গ্রেফতার হলে চুনারুঘাটের এ মামলায়ও তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডেও নেয়া হয়।

এছাড়াও মিরপুর থানার অপর মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন আদহাম বিন আমিন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করলে তার দুই হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় গত ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এদিকে খিলগাঁও থানার হত্যা মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই বিকেল ৩টার দিকে খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে ওই দিন বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মো. কামাল হোসেন গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading