সাময়িক হিসাবে মাথাপিছু আয় ইতিহাসের সর্বোচ্চ ২৮২০ ডলার

সাময়িক হিসাবে মাথাপিছু আয় ইতিহাসের সর্বোচ্চ ২৮২০ ডলার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৭ মে) ২০২৫, আপডেট ২৩:১০

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে চলতি ২০২৪-২৫ অর্থছরে ইতিহাসের সর্বোচ্চ ২ হাজার ৮২০ ডলার হওয়ার তথ্য দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস।

মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত সাময়িক এ হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে এ আয় বেড়েছে ৮২ ডলার। আগের ২০২৩-২০২৪ অর্থবছরে যা ছিল ২ হাজার ৭৩৮ ডলার।

এর আগে সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল ২০২১-২২ অর্থবছরের ২ হাজার ৭৯৩ ডলার।

বিবিএসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, রেমিটেন্স বাড়ার কারণেই মাথাপিছু আয় বেড়ে রেকর্ড হয়েছে।

পরিসংখ্যান ব্যুরো এদিন সাত মাসের তথ্যের ভিত্তিতে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় ও খাতভিত্তিক উৎপাদনের প্রাক্কলিত তথ্য প্রকাশ করে। সাময়িক এ হিসাব পড়ে চূড়ান্ত করা হবে।

মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়।

বিবিএসের প্রাক্কলিত এ হিসাবে মাথাপিছু আয় বাড়লেও ধাক্কা লেগেছে জিডিপি প্রবৃদ্ধিতে। চলতি অর্থছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ, যা পাঁচ বছরের মধ্যে কম।

এর আগের ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ, যা ছিল চার বছরের মধ্যে সবচেয়ে কম।

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রবৃদ্ধির এ হার উন্নয়ন সহযোগী বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর পূর্বাভাসের কাছাকাছি। এর আগে সংস্থা দুটি তাদের হালনাগাদ প্রতিবেদনে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকার কথা বলেছিল।

এর আগে ২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। এরপর আসে মহামারী। ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাড়িয়েছিল ৩ দশমিক ৪৫ শতাংশে। সে হিসাবে পাঁচ বছরের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি সবচেয়ে কম।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading