বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১১০৪

বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১১০৪

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ মে, ২০২৫, আপডেট ১:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৪৩৩ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১১০৪ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি কালো রঙের লোহার তৈরি দেশীয় রিভলভার, ২টি লোহার ওয়ান শুটার গান, ৪ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ৪টি রামদা, ১টি দা ও ৪টি এলজি।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading