মার্কিন দূতাবাসের উদ্যোগে চট্টগ্রামে চিকিৎসা প্রশিক্ষণ

মার্কিন দূতাবাসের উদ্যোগে চট্টগ্রামে চিকিৎসা প্রশিক্ষণ

উত্তরদক্ষিণ। সোমবার (৯ জুন), ২০২৫, আপডেট, ২১:৪৫

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ কোস্ট গার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে মেডিকেল ফার্স্ট রেসপন্ডার সেমিনার। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সিভিল-মিলিটারি সাপোর্ট এলিমেন্ট (সিএমএসই) এই বহুপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে।

সোমবার (৯ জুন) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ কৌশল যেমন— সিপিআর ও অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ শেখানো হবে। অংশগ্রহণকারীরা ব্যবহারিক অনুশীলনেও অংশ নেবেন। এর মধ্যে একটি ম্যাস ক্যাজুয়ালটি এক্সারসাইজ অন্তর্ভুক্ত থাকবে।

প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে— অংশগ্রহণকারীদের নিজেদের সংস্থায় গিয়ে পরবর্তী সময়ে চিকিৎসা প্রশিক্ষণ পরিচালনায় প্রস্তুত করা।

যুক্তরাষ্ট্র সরকার ২০১৪ সাল থেকে ২৫ হাজারের বেশি বাংলাদেশি ফার্স্ট রেসপন্ডারকে প্রশিক্ষণ দেওয়ার সহায়তা করেছে। প্রশিক্ষণগুলোতে ছিল— স্রোতস্বিনী পানিতে উদ্ধার (সুইফট ওয়াটার রেসকিউ), উঁচু জায়গা থেকে উদ্ধার (হাই অ্যাঙ্গেল রেসকিউ), অনুসন্ধান ও উদ্ধার (সার্চ অ্যান্ড রেসকিউ) ইত্যাদি।

এসব কর্মসূচি বাংলাদেশের জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading