লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। সোমবার (৯ জুন), ২০২৫, আপডেট, ২৩:৫৫
লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুন এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সোমবার (৯ জুন) রাতে বিএনপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন। আগামী ১৩ মে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
চার দিনের সরকারি সফরে ব্রিটেনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান
ইউডি/এবি

