ইন্ডিয়ায় বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে যা জানা গেল
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১২ জুন), ২০২৫, আপডেট, ১৯:০০
ইন্ডিয়ায় গুজরাটে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
ইন্ডিয়ায়লন সংবাদমাধ্যম নিউজ-১৮ এ খবর জানিয়েছে।
এছাড়া এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আহমেদাবাদের একটি হাসপাতালে ১০০ জনেরও বেশি মানুষের মৃতদেহ আনা হয়েছে বলে রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে।
বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ইন্ডিয়ান, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।
সামাজিক মাধ্যমে এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিমানটি ঘরবাড়ির খুব কাছ থেকেই উড়ে যাচ্ছিল। এরপরই হাঠাৎই সেটি নিচে নামতে শুরু করে এবং একপর্যায়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে পরে প্রচণ্ড ধোঁয়া উড়তে দেখা গেছে।
ইন্ডিয়ান গণমাধ্যমের প্রতিবেদন মতে, বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
ইউডি/এবি

