মানবিকতা না নিষ্ঠুরতা, ‘স্কুইড গেম ৩’-এ জিতবে কে

মানবিকতা না নিষ্ঠুরতা, ‘স্কুইড গেম ৩’-এ জিতবে কে

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ জুন, ২০২৫, আপডেট ১৮:০৫


‘স্কুইড গেম’ সিজন ৩ প্রকাশের আর বেশি দিন বাকি নেই। ২৭ জুন মুক্তির আগেই সিরিজটির চূড়ান্ত খেলার ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। ১৪ জুন উন্মুক্ত হওয়া এই নতুন ট্রেলারটি শুরুতেই দর্শকদের নিয়ে যায় স্মৃতির পথে। যেখানে সিজন ১ ও ২-এর কিছু গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্তের ঝলক ফিরে দেখা যাবে হারিয়ে যাওয়া চরিত্রদের দুঃখ-ভরা পরিণতি।

ট্রেলারের শুরুতেই এক আবেগঘন কণ্ঠে শোনা যায় খেলার প্রতিযোগী নম্বর ১৪৯, জাং গিম জার (অভিনয়ে কাং এ শিম) বক্তব্য। সে প্রশ্ন করে, ‘তুমি কি নিজেকেই দোষ দিচ্ছো, যা যা ঘটেছে তার জন্য?’ এ দৃশ্যটিতে বুঝিয়ে দেওয়া হয় যে মূল চরিত্র সঙ গি হুন (লি জং জে) মানসিকভাবে ভেঙে পড়েছে। বন্ধুর মৃত্যু তার সামনে ঘটে গেছে, অন্যদের করুণ পরিণতিও তার হৃদয়ে ক্ষত তৈরি করেছে।


জাং গিম জা গি হুনকে সান্ত্বনা দিয়ে বলে, ‘জীবন খুবই অন্যায়। খারাপ মানুষ সব সময় নিজেদেরকে বাঁচানোর পথ খুঁজে নেয়, আর ভালো মানুষ সামান্য ভুলের জন্যও নিজেকে দোষারোপ করে।’

তার এই আবেগঘন কথার সাথে সাথে ট্রেলারে ভেসে ওঠে আগের সিজনগুলোর হৃদয়বিদারক মুহূর্ত।


সবশেষে জাং গিম জার কণ্ঠে শোনা যায়, ‘আমি এখনো বিশ্বাস করি, তুমি আমাদের সবাইকে বাঁচাতেই এখানে এসেছো।’ এই বাক্যটি যেন সঙ গি হুনের ভেতরের সাহস আর উদ্দেশ্যকে নতুন করে জাগিয়ে তোলে। সে নিজের জুতা শক্ত করে বাঁধতে বাঁধতে এগিয়ে যায় শেষ খেলার দিকে।সম্ভবত সেজে ওঠা একজন খেলোয়াড় হিসেবে হাজির হয় সে। যেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারে মুখোশধারী নেতাই (লি বিউং হুন)।

তবে ট্রেলার ইঙ্গিত দেয়, শেষ খেলায় অন্য কারো মুখোমুখিও হতে পারে গি হুন। আর পুরস্কার জেতার পরেই মুখোমুখি হতে পারে সেই ফ্রন্ট ম্যানের যে পুরো এই নিষ্ঠুর খেলাটির পরিচালনায় রয়েছে।

চূড়ান্ত লড়াইয়ে এবার কে জিতবে- মানবিকতা না নিষ্ঠুরতা? উত্তর পাওয়া যাবে ২৭ জুন, ‘স্কুইড গেম’ সিজন তিনে।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading