শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় মোস্তফা মোহসীন মন্টুকে

শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় মোস্তফা মোহসীন মন্টুকে

উত্তরদক্ষিণ। সোমবার (১৬ জুন) ২০২৫, আপডেট ২৩:৫০

দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খীদের শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু।

সোমবার (১৬ জুন) রাজধানী ও কেরাণীগঞ্জে তিনটি জানাজার পর কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানান দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ। সেখানে তাকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সালামে বিদায় জানানো হয়।

পরে বিকাল ৫টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে মা ও ভাইয়ের কবরের পাশে দাফন করা হয় তাকে।

রোববার বিকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযুদ্ধের সংগঠক মোস্তফা মোহসীন মন্টু। মৃত্যুর আগে পর্যন্ত তিনি গণফোরামের সভাপতির দায়িত্ব পালন করেন।

সেদিন রাতেই রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি মসজিদে প্রথম জানাজা হয়।

পরে সোমবার সকালে কেরানীগঞ্জে নিজের এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বেড়ে ওঠা শুরু এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির মাধ্যমেই।

এখানে শেষ জানাজায় ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে তার সহযোদ্ধা ও বন্ধু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য রাজনৈতিক নেতারা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন জানায়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading