ট্রাম্প ও আমেরিকা ইরান-যুদ্ধে টানার চেষ্টায় মরিয়া নেতানিয়াহু

ট্রাম্প ও আমেরিকা ইরান-যুদ্ধে টানার চেষ্টায় মরিয়া নেতানিয়াহু

উত্তরদক্ষিণ। শুক্রবার (২০ জুন), ২০২৫, আপডেট, ২১:৩০

ইরানের ওপর বিমান হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের মাঠে টানতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি মার্কিন জনমতকেও প্রভাবিত করার চেষ্টা করছেন যাতে করে ওয়াশিংটন সরাসরি ইরান-যুদ্ধে জড়িয়ে পড়ে।

রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের প্রতি একটি প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, ‘আপনারা কী চান, এই মানুষগুলো পারমাণবিক অস্ত্র ও তা আমেরিকায় ছুঁড়ে মারার ব্যবস্থা পেয়ে যাক?’

এর পরদিন এবিসি নিউজকে তিনি বলেন, ‘আজ তেলআবিব, কাল নিউ ইয়র্ক।’ তার দাবি, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, যেগুলো একদিন মার্কিন ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারবে। দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে হোয়াইট হাউজে এক বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পের কাছে মার্কিন ‘বাংকার বাস্টার’ বোমা চেয়েছিলেন। এগুলো দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্র ফরদো ধ্বংস করা সম্ভব। তবে ওই অনুরোধে সাড়া দেননি ট্রাম্প।

ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান শিবির বরাবরই বিদেশি যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার ঘনিষ্ঠ মহলের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড এবং মিডিয়া ব্যক্তিত্ব স্টিভ ব্যানন ও টাকার কার্লসনের মতো প্রভাবশালী ব্যক্তিরাও স্পষ্টতই যুদ্ধবিরোধী। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading