শনিবারও খোলা থাকবে ডিএনসিসির রাজস্ব বিভাগ

শনিবারও খোলা থাকবে ডিএনসিসির রাজস্ব বিভাগ

উত্তরদক্ষিণ। শনিবার, ২১ জুন, ২০২৫, আপডেট ০৮:২০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন ফি এবং ডিএনসিসির মালিকানাধীন মার্কেটের দোকান ভাড়া পরিশোধের সুবিধার্থে আগামী ৩০ জুন পর্যন্ত শনিবারও খোলা থাকবে সংস্থাটির রাজস্ব বিভাগ।

শুক্রবার (২০ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএনসিসির এক নোটিশে বলা হয়, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন ফি এবং ডিএনসিসির মালিকানাধীন মার্কেটের দোকান ভাড়া পরিশোধের সুবিধার্থে আগামী ৩০ জুন পর্যন্ত শনিবারেও খোলা থাকবে ডিএনসিসির রাজস্ব বিভাগ।

নিয়মিত কার্যদিবস ছাড়াও সরকারি সাপ্তাহিক ছুটির দিন (শনিবার) সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত ডিএনসিসর কার্যালয়ের রাজস্ব বিভাগসহ প্রধান রাজস্ব কর্মকর্তা কার্যালয়ে অবস্থিত বাজার শাখা খোলা থাকবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading