প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে আমেরিকার বি-২ স্টিলথ বোমারু বিমান: রয়টার্স

প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে আমেরিকার বি-২ স্টিলথ বোমারু বিমান: রয়টার্স

উত্তরদক্ষিণ। শনিবার (২১ জুন) ২০২৫, আপডেট ২৩:৩৫

আমেরিকার একাধিক বি-২ স্টিলথ বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগররীয় দ্বীপ গুয়ামের দিকে অগ্রসর হচ্ছে।

শনিবার (২১ জুন) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি। তারা বলেননি যে কতগুলো বি-২ বোমারু বিমান সরানো হচ্ছে।

পেন্টাগনকে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও জবাব দেয়নি।

এটি ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি, নাকি তেহরানের ওপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল—তা স্পষ্ট নয়।

এই বিমানগুলো এমন বিশাল বোমা বহনে সক্ষম, যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে।

বি-২ বোমারু বিমানগুলো ৩০,০০০ পাউন্ড ওজনের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা বহনে সক্ষম। যা ইরানের ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading